খেলা

এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের অকাল মৃত্যুতে গোটা ক্রিকেট বিশ্ব কাঁদছে। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তির এভাবে চলে যাওয়া মানতেই পারছেন না তার পরিবারের সদস্যরা। ওয়ার্নের তিন সন্তান, সাবেক স্ত্রী, বাবা-মা সবাই শোকের সাগরে ভাসছেন।

আরও পড়ুন: দুই দফায় দ. আফ্রিকা যাবে টাইগা...

স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে গেলেও তিন সন্তান সামার, ব্রুক ও জ্যাকসনের সঙ্গে সব সময় যোগাযোগ ছিল ওয়ার্নের। বাবা হিসাবে কখনো নিজের দায়িত্বে অবহেলা করেননি সর্বকালের সেরা লেগ-স্পিনার। ওয়ার্নের সন্তানদের মানসিক অবস্থার কথা কাল জানিয়েছেন তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু জেমস এরসকাইন, ‘তিন সন্তানই শোকে হতবিহ্বল। জ্যাকসন আমাকে বলেছে, আমাদের মনে হচ্ছে এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন।

এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো।’ সাবেক স্বামীর মৃত্যুতে কালাহানও একদম ভেঙে পড়েছেন। ওয়ার্নের বাবা ও মাও ভেঙে পড়েছেন। ওয়ার্নের পরিবার যত দ্রুত সম্ভব তার মরদেহ অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। রোববার থাইল্যান্ডের কো সামুইয়ের সুরাথানি হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ওয়ার্নের হোটেল রুমে রক্ত পাওয়া গেলেও তার মৃত্যুকে সন্দেহজন বলে মনে করছেন না থাই পুলিশ।

কারন অচেতন অবস্থায় উদ্ধারের পর সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বন্ধুরা। এসময় মৃতের মুখ দিয়ে অনেক পানীয় ও রক্ত বের হয়েছিল। হার্টে জটিলতা ও অ্যাজমার সমস্যা আগে থেকেই ছিল তার। এদিকে ওয়ার্নের পরিবারের সম্মতি পাওয়ার পর কাল ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মেলবোর্নে রাষ্ট্রীয় মর্যাদায় হবে এই মহাতারকার শেষকৃত্য।

আরও পড়ুন: পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু

প্রসঙ্গত, শেন কেইথ ওয়ার্ন (১৩ সেপ্টেম্বর ১৩, ১৯৬৯ - ৪ মার্চ ২০২২) ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

ওয়ার্ন একজন জেনুইন লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন। ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি।

২০১৩ সালে, ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা