ছবি-সংগৃহিত
খেলা

ক্ষমা চাইলেন সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে কোমরের চোটের কারণে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর এ সময় জাতীয় দলের কেই তার খোঁজ রাখেননি বলে সংবাদমাধ্যমে অভিমান প্রকাশ করেছিলেন এ অলরাউন্ডার।

তারপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ প্রসঙ্গে তার কাছে ব্যাখ্যা জানতে চেয়ে মঙ্গলবার (৮ মার্চ) তাকে তলব করেছে।

এরপর তিনি তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানান, ভুলবশত বেফাঁস মন্তব্য করেছেন।

আরও পড়ুন: সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল!

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে সাইফউদ্দিন বলেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বোঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কোমরের চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে শুরু হতে পারে তার প্রত্যাবর্তন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা