প্যাট কামিন্স
খেলা

পাকিস্তানকে নিরাপদ বললেন কামিন্স

সান নিউজ ডেস্ক: প্রায় ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে সফরে আসলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরই লাহোর বিমান বন্দরে এসে পৌঁছায় প্যাট কামিন্সরা।

বিমান থেকে নেমেই অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন ‘পাকিস্তান নিরাপদ।’ স্টিভেন স্মিথ ৩৫ সদস্যের অস্ট্রেলিয়া দলের একটি ছবি টু্ইটারে পোস্ট করেছেন। যেখানে তাদের সবাইতেই দেখা যাচ্ছে খোশ মেজাজে।

৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট, একমাত্র টি-টোয়েন্টি দিয়ে ৫ এপ্রিল শেষ হবে সফর। সফরে পাকিস্তানের বিপক্ষে মোট তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

নিরাপত্তার অজুহাতে দীর্ঘদিন ধরেই পাকিস্তানে আসছিল না বিশ্বের বহু দেশ। বিশেষ করে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধ হয়ে যায় দেশটিতে। বহু কাঠখড় পুড়িয়ে দুই-তিন বছরে আগে থেকে ধীরে ধীরে চালু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।

আরও পড়ুন: শেষ ম্যাচে জয় পেলো আফগানরা

পাকিস্তানে পৌঁছে তিনি বললেন, ‘আমি সম্পূর্ণ নিরাপদ অনুভব করছি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের ওপর দারুণ খেয়াল রাখা হচ্ছে। আমরা প্লেন থেকে নেমেই সোজা হোটেলে চলে যাই এবং যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়েই আমাদের নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টাই খুব স্বস্তিদায়ক এবং এতজন পেশাদার লোকের মধ্যে থাকাটা সৌভাগ্যের। আমরা শুধু নিরাপত্তা নয়, জৈব নিরাপত্তাও যাতে ভাল থেকে সেই বিষয়ে নজর দিতে বলেছিলাম। সবাই খুব ভাল কাজ করছে। ফলে আমরা শুধুমাত্র নিজেদের খেলাতেই ফোকাস করতে পারব।’

পুরো সফরে অস্ট্রেলিয়া দলের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। জানা গেছে, কামিন্সদের নিরাপত্তার জন্য ৪০০০ সৈন্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সাকিবের পরিকল্পনা চাইবে বিসিবি

অস্ট্রেলিয়া দলের সফরের সময় রাস্তার আশপাশের মোবাইল পরিসেবা বন্ধ করে দেয়া হবে। বাস এবং মেট্রো পরিসেবাও সীমাবদ্ধ করে দেওয়া হবে। এছাড়া রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে স্নাইপার্সও মোতায়েন করা হবে বলে পাকিস্তানি মিডিয়ার খবর। মোটকথা, ক্যাঙ্গারুদের নিরাপত্তায় বিন্দুমাত্র ত্রুটিও রাখতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সেই ১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়ানরা। অবশেষে ২ যুগ পর বহু প্রতিক্ষিত সিরিজটি খেলতে পাকিস্তান পৌঁছালো তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য নেয়া নিরাপত্তার আয়োজন দেখে ভিষণ খুশি অসি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা