তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)
খেলা

বোল্ড হয়ে ফিরলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনার তামিম ইকবাল ফিরেন বোল্ড হয়ে। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকির সরাসরি বোল্ড আউট হন টাইগার অধিনায়ক।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭৪।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়।

সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। অপরদিকে এ ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ফরিদ আহমেদকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে অলরাউন্ডার গুলবাদিন নাইবকে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজল ফারুকি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা