পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দল-২০২২
খেলা

পাকিস্তান পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে অবশেষে দীর্ঘ ২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তারা দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছায়। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে।

আগামী ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে পাকিস্তানের মাঠে গড়াবে সিরিজ। ৪-৮ মার্চ অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি এবং ২১-২৫ মার্চ তৃতীয় টেস্টের ভেন্যু লাহোর।

পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য ১৮ সদস্যের স্কোয়াড এসেছে।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৯, ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উভয় দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এটিরও ভেন্যুও রাওয়ালপিন্ডি।

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: নবনিযুক্ত ইসির শপথ আজ

অস্ট্রেলিয়া ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মারকাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রেভাস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মানাস ল্যাবুশেন, নেথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সোয়াপ্সন, ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন: নবনিযুক্ত ইসির শপথ আজ

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা দলের বাস। এরপরই পাকিস্তান সফর বন্ধ করে দেয় ক্রিকেট খেলুড়ে দেশগুলো। দীর্ঘদিন আরব আমিরাতকে নিজেদের হোমভেন্যু হিসেবে ব্যবহার করেছে পিসিবি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা