ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট জেমি সিডন্স
খেলা

ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট জেমি সিডন্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তামিমের দখলে। তারকা ক্রিকেটার বললেন, এই পরিবর্তনটা এসেছে সিডন্সের অধীনে। তিনি আরও বলেন তার ক্রিকেট ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট জেমি সিডন্স।

২০১১ সালে জেমি সিডন্স বাংলাদেশ দলের চাকরি হারানোর পর ফের নতুন দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই অস্ট্রেলিয়ান সাবেক কোচ এখন ব্যাটিং পরামর্শকের ভূমিকায়।

সিডন্স নতুন দায়িত্ব পেয়ে এখনো সেভাবে কাজ শুরু করতে পারেননি । মোটে ৩ সেশন অনুশীলন করালেও জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সবাইকে পাননি ।

এর মধ্যে দুই সেশনে বেশ লম্বা সময় কাজ করেছেন তামিমকে নিয়ে। যেখানে বাঁহাতি ওপেনারের ‘ফুটওয়ার্ক’ নিয়েই বেশ কাজ করতে দেখা গেছে। নেট অনুশীলনে ছক করে বুঝিয়ে দিচ্ছেন, কোন লেন্থের বল কেমন খেলতে হবে। কখনো নেটের পিছনে, কখনো সামনে, কখনো পাশ থেকে তামিমের কৌশলগুলো ধরিয়ে দেন সিডন্স। ধরিয়ে দেন সঠিক জায়গা পা নিয়ে খেলার কৌশল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি)) চট্টগ্রামের অনুশীলনে অবশ্য ছিলেন না তামিম। তবে সিডন্স কথা বলেছেন তামিমকে নিয়ে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তামিমকে নিয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা।

সিডন্স বলেন, ‘তামিম তার সামনের পা আরও সোজা করতে চায়। এসব বিষয় খুব শিগগিরই হয় না। তবে আমরা দীর্ঘ মেয়াদি চিন্তা করছি। সে যদি আরও ৩-৪ বছর খেলা চালিয়ে যেতে চায়, তার সামনের পা আরেকটু সোজা করতে হবে। তা হলে সে আরো সাফল্য পাবে।’

যোগ করেন সিডন্স, ‘তামিম যদি লেগ বিফোর আউট না হয়, তাকে আউট করা খুবই কঠিন। সে আরও অনেক রান করতে পারবে। আমি দেখতে পাচ্ছি, তামিমের সেরা ক্রিকেট এখনো সামনে পড়ে আছে।’

আরও পড়ুন:নতুন সিইসি হাবিবুল আউয়াল

প্রসঙ্গত, ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে ৫১ রানের সেই স্মরণীয় ইনিংস খেলেন। তবে ওই ইনিংসের পর সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে তামিমের যাত্রাটা বেশ নজরকাড়াই ছিল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা