নাসির-তামিমা (ছবি-সংগৃহিত)
খেলা

নাসিরের ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। বাবা হতে চলেছেন নাসির। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে যুগলবন্দি ছবি দিয়ে নাসির লিখেছেন, এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবির মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করেন।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান । মামলায় তিনি অভিযোগ করেন। তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।

আরও পড়ুন: সেঞ্চুরি পেলেন লিটন দাস

প্রসঙ্গত, মোহাম্মদ নাসির হোসেন (জন্ম: ৩০ নভেম্বর, ১৯৯১), রংপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার। ২০১১ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক, দুই মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

ঘরোয়া পর্যায়ের খেলায় তিনি বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করেন। তিনি তার শৈশবকাল রংপুরে অতিবাহিত করেন। তিনি ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে তামিমা সুলতানাকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা