লিটন দাস
খেলা

সেঞ্চুরি পেলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: রাসেল ডোমিঙ্গো লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর বিষয়ে সরাসরি নাকচ করে দেন । একইসঙ্গে মনে করিয়ে দেন সর্বশেষ সিরিজে ওপেন করতে নেমেই লিটনের ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরির কথা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কোচের কাছ থেকে এমন নির্ভরতা পেলে খেলার জন্য যে তা কতটা উপকারী হয় সেটিই যেন দেখালেন ডানহাতি ওপেনার লিটন। শুরুতে খানিকটা চাপে থাকলেও নিজেকে সামলে নিতে সময় নেননি তিনি। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ২৩৩ রান। লিটন খেলছেন ১০২ রান নিয়ে। অন্য প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬৮ রান। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে এরই মধ্যে এসে গেছে ১৫০ রান, মাত্র ১৫৮ বলে।

ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাত খুলে খেলতে পারেননি লিটন। যে কারণে ফিফটি করতে লেগে যায় ৬৫ বল।

তবে পঞ্চাশ থেকে একশতে পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ৪২ বল। সবমিলিয়ে ১০৭ বলেই করে ফেলেছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

আরও পড়ুন: ২৬ মার্চ আইপিএল শুরু

এ নিয়ে নিজের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন লিটন। গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেছিলেন লিটন।

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধি, অস্বীকারের সুযোগ নেই

পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১, ৩২ ও ১ রান। আজ ফের দেখা পেলেন জাদুকরী তিন অঙ্কের।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা