টিম টাইগার-বাংলাদেশ
খেলা

সিরিজ জয়ের মিশন আজ

স্পোর্টস ডেস্ক: ফাগুনের আগুনঝরা ম্যাচ উপহার দিয়েছে আফিফ-মিরাজ। তাই সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বন্দরনগরি চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

২৫ ফেব্রুয়ারি ( শুক্রবার) বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। অবিস্মরণীয় জয়ের সুবাদে গ্যালারিতে দর্শকের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে। গত ম্যাচে ছিল মাত্র ৪ হাজার। বিসিবি আজকের ম্যাচের জন্য টিকিট ছেড়েছে ৮ হাজার।

গতকাল বৃহস্পতিবার( ২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় টিকিটের জন্য বুথের সামনে দীর্ঘ লাইন দেখা করা গিয়েছে। আজকের ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ সাড়া পাওয়া গেছে।

গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও আলো ছড়াতে পারেনি তামিম-মুশফিকদের ব্যাট। সে কারণে বৃহস্পতিবার চট্টগ্রামে অনুশীলনে বাংলাদেশ দল বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনে তাদের দেখা গেছে সিরিয়াস মুডে।

প্রথম ম্যাচে ভালো করতে না পারায় দুজনকেই নেট থেকে সরতে দেখা যায়নি। যদিও এই অনুশীলনে এসেছিলেন ৫ ক্রিকেটার। বাকিরা বিশ্রামে ছিলেন হোটেলে।

তামিমকে ব্যাটিং নিয়ে বাড়তি মনোযোগী হতে দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এলবিডব্লিউ হয়ে ফেরার জ্বালা হয়তো এখনো পোড়াচ্ছে টাইগার অধিনায়ককে। দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়া জেমি সিডন্সও দীর্ঘক্ষণ ধরে পড়ে ছিলেন তারই পুরোনো শিষ্য তামিমের পেছনে।

জেমি সিডন্স বিভিন্ন পরামর্শ দিয়েছেন তামিমের দীর্ঘক্ষণ নেট অনুশীলনে। যতক্ষণ নেটে অনুশীলন করছিলেন তামিম, পুরো সময়টি পাশে থেকেই দেখছিলেন সিডন্স। মাঝেমধ্যে ভুলত্রুটিও শুধরিয়ে দিয়েছেন তিনি।

এদিকে আজকের ম্যাচ জিতলেই সুপার লিগের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ দল। রেকর্ড জুটি গড়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিপর্যয়ে পড়েও এই জুটির অসাধারণ দৃঢ়তায় ৪ উইকেটে জিতে নেয় টাইগাররা। বাংলাদেশ এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরো ১০ পয়েন্ট অর্জন করেছে।

সিরিজের আর একটি ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে আসবেন তামিম-সাকিবরা।

আরও পড়ুন: কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী

আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে ৯৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে অবস্হান করছে ইংল্যান্ড। বাংলাদেশ ৯০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্হানে। আপাতত আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হারিয়ে ইংলিশদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা।

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই সমান ৯টি করে ম্যাচ জিতেছে। তবে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ইংল্যান্ডের আছে বাড়তি ৫ পয়েন্ট। চলতি সিরিজে আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ উঠে যাবে শীর্ষে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা