ছবি-সংগৃহিত
খেলা

বাংলাদেশের ফুটবলের পাশে ইতালি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকার উন্নয়নের চমক দেখাচ্ছে

ইতালির রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্ব ফুটবলে ইতালি একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধু প্রতীম বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়সহ প্রশিক্ষনখাতে ইতালি সহযোগিতা করতে চায়। তাছাড়া দু-দেশের খেলায়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।'

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার ফুটবলসহ দেশে সকল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপারাজিত শক্তি। সাম্প্রতিকসময়ে আমরা ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করেছি। ফুটবল, আরচারি, শুটিং ও অন্যান্য খেলাতেও সাফল্য আসছে। ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র ইতালির সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই।’

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

ক্রীড়া প্রতিমন্ত্রী ইতালি সরকারকে বাংলাদেশের বিকেএসপির মেধাবী ছাত্রদের ও অন্যান্য তরুণ উদীয়মান খেলোয়াড়দের ইতালিতে স্কলারশিপ প্রদানের অনুরোধ জানান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা