কাপ
খেলা

এএফসি কাপে কলকাতায় খেলবে বসুন্ধরা

স্পোর্টস করেসপন্ডেন্ট: এএফসি কাপে প্রতি গ্রুপের জন্য স্বাগতিক দেশের নাম প্রকাশ করল এশিয়ান ফুটবল কনফেডারেশন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক দেশ হয়েছে ভারত। আর এতেই বিপত্তি বাধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।

ভারত স্বাগতিক দেশ হওয়ার কারণে বসুন্ধরা কিংসকে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো খেলতে হবে কলকাতায়। বসুন্ধরা সিলেটের জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ধরে এএফসি কাপের স্বাগতিক দেশ হতে আবেদন করেছিল। তবে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা তা আমলে নেয়নি। তারা কলকাতার গোকুলাম এফসির মাঠকে কেন্দ্রীয় ভেন্যু হিসেবে ঘোষণা দেয়।

এদিকে আগামী ১৮ থেকে ২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরার সঙ্গে এই গ্রুপে রয়েছে গোকুলাম এফসি আর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের আরেকটি দল আসবে প্লে-অফ থেকে।

আরও পড়ুন: দুই তরুণের পারফরম্যান্সে খুশি তামিম

অপরদিকে বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে আগে প্লে-অফ খেলতে হবে। আগামী ১২ এপ্রিল সিলেটে প্রথম প্লে-অফ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ এপ্রিল কলকাতায় তাদের প্রতিপক্ষ হবে ঐতিহ্যবাহী মোহনবাগান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা