ছবি-সংগৃহিত
খেলা

বাংলাদেশের দরকার ২১৬ রান

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাত মাসের বিরতির পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১ টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নামে তামিম বাহিনী। বল হাতে দারুণ পারফর্ম করলেন মোস্তাফিজ-তাসকিন-শরিফুল-সাকিবরা। টাইগারদের এমন বোলিংয়ে মুখে ২১৫ রান তুলতেই সব উইকেট হারাল আফগানিস্তান।

আরও পড়ুন: বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

ম্যাচের শুরুতেই আফগান শিবিরেই আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজ। আফগান ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই মুস্তাফিজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।

মুস্তাফিজ ও তাসকিন মিলে উইকেটের দুই প্রান্ত থেকে বেশ ভালোভাবেই চেপে ধরেছেন আফগান ব্যাটসম্যানদের।

আরও পড়ুন: বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। মাঝে প্রতিরোধ গড়েছিলেন নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবী। দুজনে ৫ম উইকেটের জুটিতে সর্বোচ্চ ৬৩ রান যোগ করেন।

নবী ফিরলেও নাজিবুল্লাহ ছিলেন অবিচল। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। ৩৪ রান করেন রহমত শাহ। এছাড়া ত্রিশের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। ১টি উইকেট নেন মাহমুদউল্লাহ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা