ছবি-সংগৃহিত
খেলা

এএফসির চূড়ান্ত বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া। এই গ্রুপের আয়োজক মালয়েশিয়া।

আরও পড়ুন:

আগে হোম অ্যান্ড ভিত্তিতে বাছাইয়ের খেলা হলেও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার এক ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।

খেলা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপে চারটি করে দল। ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে।

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপিং
'এ' গ্রুপ: জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।
'বি' গ্রুপ: ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।
'সি' গ্রুপ: উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলংকা।
'ডি' গ্রুপ: ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।
'ই' গ্রুপ: বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।
'এফ' গ্রুপ: কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা