আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফিফ-মিরাজের ফাগুনের আগুনঝরা ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে আজ টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি।

আজকের এই ম্যাচটা শুধু সিরিজ জয়ের মিশনই নয়, ম্যাচটা জিতলেই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে লাল-সবুজের বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে নেই কোন পরিবর্তন। তবে ৩ টি পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদযাই ও গুলবাদিন নাইবের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আহমতউল্লাহ ওমরযাইয়ের।

বাংলাদেশ একাদশ:

আরও পড়ুন: ২৬ মার্চ আইপিএল শুরু

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:

আরও পড়ুন: আশা দিয়েও এখন কেউ পাশে নেই

রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজল ফারুকি।

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

প্রসঙ্গত, প্রথম ওয়ানডে ম্যাচে রেকর্ড জুটি গড়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়েও এই জুটির অসাধারণ দৃঢ়তায় ৪ উইকেটে জয় পায় টাইগাররা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা