রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড (ছবি: সংগৃহীত)
খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন খেলোয়াড়, স্টাফসহ সংশ্লিষ্ট অনেকেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউরোপা লিগের নকআউট প্লে-অফের ফিরতি ম্যাচের আগে ‘যুদ্ধ বন্ধ কর’ লেখা ব্যানার নিয়ে এক কাতারে দাঁড়িয়েছিলেন বার্সেলোনা এবং নাপোলির খেলোয়াড়রা।

চ্যাম্পিয়নস লিগের গোল উদযাপনেও লিসবনে গত বুধবারের ম্যাচে ইউক্রেনের জাতীয় প্রতীক দেখিয়ে দেশকে সমর্থন জানান বেনফিকার ডিফেন্ডার ইয়ারেমচুক।

এবার রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে পদক্ষেপ নিয়েছে পোল্যান্ড। রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

আগামী ২৪ মার্চ মস্কোতে প্লে-অফের সেমিফাইনালে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে পোল্যান্ডের। আরেক সেমিতে দেখা হবে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের। দুই সেমিফাইনালের বিজয়ী দল কাতার বিশ্বকাপে টিকিটের জন্য লড়াইয়ে মুখোমুখি হবে ফাইনালে।

শনিবার পোল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ায় তো নয়ই, রাশিয়ার বিপক্ষেই খেলবেই না দেশটি। এ সিদ্ধান্ত নিতে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আহ্বান জানায় পোল্যান্ড।

অপরদিকে ফিফা পোল্যান্ডের সিদ্ধান্ত মেনে না নিলে কাতার বিশ্বকাপে দেখা যাবে না পোলিশদের। এমনকি এতেও আপত্তি নেই পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কির।

আরও পড়ুন: শ্রেয়াস ঝড়ে সিরিজ জিতল ভারত

এক টুইটে লেওয়ানডোস্কি লিখেছেন , ‘এটাই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের ওপর সশস্ত্র আগ্রাসনের এই কঠিন সময়ে রাশিয়ার সঙ্গে খেলার কথা আমরা ভাবতেও পারছি না । রাশিয়ার ফুটবলার এবং সমর্থকরা এই পরিস্থিতির জন্য দায়ী নয়, কিন্তু আমরা এমন ভান করতে পারি না, যেন কিছুই হচ্ছে না।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা