ছবি- সংগৃহীত
খেলা

তামিমার বিরুদ্ধে রাকিবের আপিল গ্রহণ

স্পোর্টস ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা সাইবার ট্রাইব্যুনালে খারিজের আদেশের বিরুদ্ধে তার সাবেক স্বামী রাকিবের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

আদালতে রাকিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। গত বছরের ৪ এপ্রিল ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব।

আরও পড়ুন: নাসিরের ঘরে নতুন অতিথি

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের ‘সার্চলাইট’ নামে অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়, যেখানে আসামি সাক্ষাতকার প্রদান করেন। ওই সাক্ষাতকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করেন। এ অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।

গত বছরের ১৩ জুন সাইবার ট্রাইব্যুনাল এ মামলা নামঞ্জুর করেন। এরপর এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন রাকিব।

প্রসঙ্গত, গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন। তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা