ছবি- সংগৃহীত
খেলা

আফগানিস্তানকে ১৯৩ রানের টার্গেট

সান নিউজ ডেস্ক: আফগানিস্তানকে ১৯৩ রানের সহজ টার্গেট দিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে অনেকটা সাবধানে শুরু করে দুই ওপেনার তামিম ও লিটন। ইনিংসের ১১তম ওভারে ব্যক্তিগত ১১ রানে আউট হন তামিম।

২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ রান। লিটন অপরাজিত ছিলেন ৫৬ রানে।

বাংলাদেশ প্যাকেট হয়ে গেল ১৯২ রানে। লিটন তার স্বরূপেই ছিলেন। ১১৩ বলে ৭ বাউন্ডারিতে ৮৬ রান করেছেন তিনি। কিন্তু তাকে সাপোর্ট দিতে পারলেন না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-আফিফদের কেউ।

স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে পরাস্ত বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এ ম্যাচেও ছিলেন অনবদ্য। একপ্রান্ত ধরে রেখে অপরপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়া দেখেছেন।

আরও পড়ুন: বোল্ড হয়ে ফিরলেন তামিম

লিটন ৮৬ রানে আউট হলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বড় কোনো জুটি গড়া হয়নি আজ। লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাকিবের ব্যাট থেকে, মাত্র ৩০। দ্বিতীয় সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৩ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। পার্টনার না পেয়ে নিজের স্কোর বড় করতে পারলেন না তিনি।

মূলত সাকিবের আউট দিয়ে যে ধসের শুরু তাতে বাধ দিতে পারেননি কেউই। মাঝের ওভারগুলোতে রশিদ খান ও মোহাম্মদ নবির বলে উইকেট হারায় স্বাগতিকরা বাংলাদেশের শেষ ৯ উইকেট পড়েছে কেবল ৮৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মুস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা