খেলা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে নেয়া হয়েছে ২৩ বছর বয়সী মারকুটে ওপেনার মুনিমকে। এছাড়া ২৩ সদস্যের দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজ।

জানা গেছে, সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে। প্রায় প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মুনিম।

অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

আরও পড়ুন: সেই যুবলীগ নেতা গ্রেফতার

অন্যদিকে মুনিম শাহরিয়ার ছাড়াও দলে ফেরানো হয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে। আগামী ৩ ও ৫ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা