সৌদি নারী ফুটবল দল - পেলে
খেলা

সৌদি নারীদের প্রথম জয়ে পেলের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জনপ্রিয়তার তালিকায় প্রথম পছন্দ ফুটবল। বিশ্বকাপ আসরে দেশটির পুরুষ দল অংশগ্রহণ করে। প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জিতে ইতিহাস গড়েছেন সৌদি আরবের মেয়েরা।

সৌদি আরব গত মাসেই নারী ফুটবল দল গড়েছে। আর দল গড়ার এক মাস পরেই জয়ে স্বাদ পেয়েছে দলটি।

সৌদি নারীদের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের কালোমানিক পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’

রোববার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে ২-০ গোলে হারায় সৌদি নারী ফুটবল দল।

মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচটিতে সিসিলসের বিপক্ষে ১৪তম মিনিটেই দলকে লিড এনে দেন আল বানদারি মুবারাক। ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি। একটি গোলও শোধ করতে পারেনি সিলিলস।

আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে সৌদি নারীরা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তলানিতে বাংলাদেশ

প্রসঙ্গত, সৌদি আরব জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সৌদি আরবের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এই দলটি ১৯৫৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।

১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি তারিখে, সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত সৌদি আরব এবং লেবাননের মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা