সালমান বাট (ছবি: সংগৃহীত)
খেলা

অসি অলরাউন্ডারের ওপর চটলেন সালমান বাট

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তোলপাড় ফেলে দিয়েছেন গ্ল্যাডিয়েটর্সের জেমস ফকনার। অসি অলরাউন্ডারের অভিযোগ, চুক্তি অনুসারে তাকে পারিশ্রমিক দেয়নি (পিসিবি)। বারবার মিথ্যা বলেছেন পিসিবির কর্মকর্তারা।

পিসিবির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে পিএসএল ছেড়ে নিজ দেশে ফিরেও গেছেন জেমস ফকনার।

এদিকে ফকনারের এ কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। অসদাচরণের কারণে তার বিরুদ্ধে মামলা করতে বলছেন এ সাবেক ওপেনার।

সালমান বাটের দাবি, টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার আগে হোটেলের অনেক সম্পদ নষ্ট করে দিয়ে গেছেন ফকনার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ফকনার চরম মাত্রার বেয়াদবি করেছেন দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, হোটেলের ঝাড়বাতিতে হেলমেট ছুড়ে মেরেছেন ফকনার। এতে ওই ঝাড়বাতি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ওই সময় প্রাণও চলে যেতো পারতো অন্যদের! কারণ ঝাড়বাতির নিচে মানুষ দাঁড়িয়েছিল। আমার মতে, তার বিরুদ্ধে মামলা করা উচিৎ।

তথ্যসূত্র: টাইমস নাউ

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা