খেলা

মোস্তাফিজকে কিনলো দিল্লি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিল দিল্লি। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হলো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সে নিলামে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কিনে নিল দিল্লি ক্যাপিটাল।

এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে। কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেলেন।

আইপিএলে ৩৮ ম্যাচে ৩৮ উইকেট পাওয়া মোস্তাফিজের সর্বশেষ আসরটি কেটেছে দারুণ। রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় সর্বাধিক ১৪ উইকেট (১৪ ম্যাচে ) পেয়েছেন মোস্তাফিজ।

এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশী। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা