আইপিএল নিলাম শুরু
খেলা

আইপিএল নিলাম শুরু

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে। ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলছে উদ্বোধনী ভাষণ।

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ নিলাম শুরুর আগেই উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। বিভিন্ন দলও হাজির হয়েছে।

নতুন ফ্রাঞ্চাইজি লখনউয়ের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। শাহরুখের কেকেআর থেকে নিলামে অংশ নিয়েছেন দলটির সিইও বেঙ্কি মাইসোর ও বোলিং কোচ ভরত অরুণ।

এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ৫ বাংলাদেশি ক্রিকেটার।

নিলামে বাংলাদেশি ক্রিকেটারা হচ্ছেন:

সাকিব আল হাসান,

মোস্তাফিজুর রহমান,

লিটন দাস,

তাসকিন আহমেদ ও

শরীফুল ইসলাম।

এবারের নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৭০ ভারতীয় ক্রিকেটার ও ২২০ বিদেশি ক্রিকেটার রয়েছেন।

আজ হবে ১৬১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। নিলামের আগেই ৩ জন করে তারকাকে দলে ভিড়িয়েছে ১০ দল।

একনজরে কোন তারকাকে কোন দল কত রুপিতে রেখে দিয়েছে -

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর):

আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারিন (৬ কোটি রুপি)

মুম্বাই ইন্ডিয়ানস (এমআই):

রোহিত শর্মা (১৬ কোটি রুপি), জাসপ্রিত বুমরা (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস (আরআর):

সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস (সিএসকে):

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি):

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি),মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ):

কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি)

পাঞ্জাব কিংস:

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), অর্শদীপ সিং (৪ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস:

ঋষভ পন্ত (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)

আরও পড়ুন: আইপিএল নিলাম, জানেন না কামিন্স !

গুজরাট টাইটানস:

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুবমান গিল (৮ কোটি রুপি)

লক্ষনউ সুপার জায়ান্টস:

লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা