খেলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ব্রাজিল

সান নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ওয়েবসাইটে সম্প্রতি একটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে শীর্ষে আছে বেলজিয়াম। বেলজিয়ামের পরের অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একধাপ এগিয়ে আছে চারে।

যেখানে তালিকার তিনে আছে ২০১৮ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় পেছনে যেতে হয়েছে ইংল্যান্ডকে। তারা আছে তালিকার পাঁচে। র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।

চার বছর পর র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে উঠে আসলো আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে এসেছিল। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা। তবে গতবছর দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে হয়েছে কোপা চ্যাম্পিয়ন। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বেও হারিয়েছে চিলি ও কলম্বিয়ার মতো দলকে।

এদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাস সেরা অবস্থানে উঠে এসেছে সেনেগাল। আফ্রিকান নেশনস কাপ জয়ী দলটির অবস্থান এখন ১৮ নম্বরে। ক‍্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে গত রোববার আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। আফ্রিকার মহাদেশ সেরা প্রতিযোগিতাটির রানার্সআপ মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছে। তৃতীয় হওয়া ক্যামেরুন ১২ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা