টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বেন সালমারা

স্পোর্টস করেসপন্ডেন্ট: নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন ও জাহানারা আলমরা। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশে নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবা (৩ ফেব্রুয়ারি) দুপুর ১.২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তারা ঢাকা ছেড়বেন।

টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা যায়, নিউজিল্যান্ড পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম বাংলাদেশকে। এরপর অনুশীলন করতে পারবেন।

বাংলাদেশ দল নিউজিল্যান্ড পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা।

আগামী মার্চ মাসে শুরু হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ১৪ মার্চ, বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।

আরও পড়ুন: বিপিএল: শীর্ষ চারের প্রতিযোগিতার খবর

ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা