খেলা
মুন্সীগঞ্জে (বিপিএল) ফুটবল লীগ:

মাঠে নামছে শেখ জামাল বনাম উত্তর বারিধারা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ল্যা. নায়েক শহিদ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারি) দুপুর আড়াইটার দিকে উদ্বোধনী খেলায় শেখ জামাল বনাম উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হবে।

এ উপলক্ষে বুধবার (২ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্হা স্টেডিয়াম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তা মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে ৭ টি ফুটবল ভেন্যু ছিল। প্রথম পর্যায়ে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম ভেন্যুকে বাদ দেয়া হয়েছে। পরবর্তীতে বসুন্ধরা ভেন্যু বাদ দেওয়া হয়। ফলে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে খেলার সংখ্যা বেড়ে যায়। ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব মুন্সীগঞ্জ স্টেডিয়ামকে পছন্দ করেছিল।

এদিকে, শেখ জামাল ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব মুন্সীগঞ্জ স্টেডিয়ামকে নিজস্ব ভেন্যু হিসেবে নিয়েছেন।

বাফুফে কর্মকর্তা মোজাম্মেল হোসেন মিঠু সান নিউজকে বলেন, মুন্সীগঞ্জ স্টেডিয়াম শতভাগ প্রস্তুত। মাঠ খেলার জন্য উপযোগী। খেলোয়াড়দের ড্রেসিংরুম, থাকা ও অনুশীলনের ভালো ব্যবস্হা রয়েছে মুন্সীগঞ্জে। ঢাকায় পাশে হওয়ায় অনেক ক্লাবই মুন্সীগঞ্জকে বেছে নেয়।

আরও পড়ুন: আমেরিকার প্রতি খুশি রেজা কিবরিয়া

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, অন্যান্য জেলার থেকে মুন্সীগঞ্জ স্টেডিয়াম খেলোয়াড় ও ক্লাবের নিকট পছন্দের তালিকায় থাকে। খেলোয়াড়দের থাকার উন্নত ব্যবস্হার জন্য ঢাকার ক্লাবগুলো মুন্সীগঞ্জকে ভেন্যু হিসেবে বেছে নেয়।

জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, মুন্সীগঞ্জ স্টেডিয়াম প্রস্তুত, খেলোয়াড়দের নিরাপত্তার সকল ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা