জস হ্যাজলউড (ছবি-সংগৃহীত)
খেলা

পাকিস্তান সফরের বিপক্ষে হ্যাজলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড দল। কিউইদের পর ইংল্যান্ড দলও যায়নি বাবর আজমদের বাড়ি। দু’দল ফের পাকিস্তান সফর করতে রাজি হলেও এবার অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার বিপক্ষে অবস্থান নিয়েছে।

জস হ্যাজলউডের পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করে বলেছেন, কেউ সফরে যেতে না চাইলে তার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করা উচিত।

বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজসহ বেশ কয়েকটি দল পাকিস্তান সফরে করেছে। এখন অত্যন্ত ভালো সময় চলছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল)। তবুও পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকা অযৌক্তিক।

হ্যাজলউড বলেন, ‘এটা ন্যায্য। ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। এটাকে সবার সম্মান করা উচিত।’

নিরাপত্তা ইস্যুতে যদি কোনো ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে না চায় তবে অবাক হবেন না হ্যাজলউড।

তিনি আরও বলেন, ‘এখানে অনেক কিছুই আছে এবং এর পেছনে সিএ এবং এসিএ অনেক কাজ করছে। তাদের ওপর ক্রিকেটারদের আস্থা আছে কিন্তু তারপরও ক্রিকেটারদের মধ্যে কিছু উদ্বেগ দেখা গেছে এবং যদি কয়েকজন ক্রিকেটার এই সফরে না যায় তাহলে আমি অবাক হবো না।’

হ্যাজলউড শঙ্কা প্রকাশ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সফরের পূর্ণাঙ্গ স্কোয়াড পাওয়া নিয়ে ইতিবাচক। গত ২৬শে জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছিলেন, ‘আমাকে কোনো ক্রিকেটার সফরে যেতে অসম্মতি জানায়নি।’

প্রসঙ্গত, শেষবার ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় ২৪ বছর পর ফের পাকিস্তানের সফর নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে সিএ এবং অজি ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।

ইতোমধ্যে পাকিস্তান সফরের প্রস্তুতি নেয়া শুরু করেছে অস্ট্রেলিয়া দল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি- টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে অজিদের কোচ জাস্টিন ল্যাঙ্গার, ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার মিচেল মার্শকে।

আরও পড়ুন: তামিমকে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বিসিবি

অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে । তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। করাচিতে ৩রা মার্চ প্রথম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হওয়ার কথা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা