খেলা

বিসিবি’তে ব্যাপক রদবদল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটিসহ বিভিন্ন কমিটিতে ব্যাপক রদবদল করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মিরপুরে বিসিবি অফিসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষিত সভা শেষে এমনটি জানান তিনি। এর আগে গত অক্টোবর মাসে নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তবে আগের মেয়াদে যারা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তারাই পালন করছিলেন দায়িত্ব।

জানা গেছে, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস। এতদিন তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক ও শারীরিক কারণে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব ছেড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তবে তিনি এখন থেকে ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন করে যারা বিভিন্ন কমিটির চেয়ারম্যান হলেন হলেন, ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।

অন্যদিকে, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।

এছাড়া গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা।

অন্যদিকে, হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান।

এছাড়া টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

অন্যদিকে, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম।

এছাড়া বাংলা টাইগার্সের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।

অন্যদিকে, ফ্যাসাটিলিটজ কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এছাড়া স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান টিটো।

অন্যদিকে, আম্পায়ারস কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে ইফতেখার আহমেদ মিঠুকে।

এছাড়া সিসিডিএমের চেয়ারম্যান পদ এবার দেয়া হয়েছে সালাউদ্দিন চৌধুরীকে।

অন্যদিকে, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ও বিপিএল গভার্নিং কাউন্সিল শেখ সোহেল।

এছাড়া ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা