প্রান্তিক নওরোজ নাবিল
খেলা

নেপালকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রান্তিক নওরোজ নাবিলের ভর করে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ইনিংসের ৪৫ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাট করতে নেমেই ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন।

এর মধ্যে ২ চারে ৩৩ বলে ১৭ রান করে মাহফিজুল সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে। এরপর ৪৫ বলে ২১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান ইফতেখারও। দলীয় ১০৫ রানের সময় আইচ মোল্লার উইকেট হারায় টাইগার যুবারা। ৪১ বলে ২২ রান করে তিনি আউট হন।

পরে মোহাম্মদ ফাহিমকে নিয়ে বিশাল জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল। দুজন মিলে যোগ করেন ১৭৯ রান। ৫৪ বলে ৫৮ রান করে ফাহিম আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাবিল। ১১ চার ও ১ ছক্কায় ১১২ বলে ১২৭ রান করেন তিনি। ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

তবে যুব টাইগাদের দেয়া ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেনি নেপালের যুবদল। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে গুলশান জাহার ব্যাট থেকে। ৪ চারে ২৮ বলে এই রান করে রান আউট হন তিনি।

৬০ বলে ৩৩ রান আসে বিভেক মাগারের ব্যাটে। তিনিও রান আউট হয়েছেন। শেষ পর্যন্ত ৪২তম ওভারের তৃতীয় বলেই ১৪৩ রানে অলআউট হয়েছে নেপাল। বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, আরিফুল ইসলাম ও নাঈমুর রহমান সবাই দুটি করে উইকেট নেন।

এই জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তিনে কুয়েত আর চার নম্বরে আছে নেপাল দল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা