খেলা

বার্সাকে জিততে দেয়নি ১০ জনের সেভিয়া

স্পোর্টস ডেস্ক: স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও বার্সেলোনা দাপট দেখিয়ে খেলেছে সেভিয়ার মাঠে। অনেকটা সময় প্রতিপক্ষকে ১০ জনের দল হিসেবে পেল। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না জাভি হার্নান্দেজের শিষ্যরা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে সেভিয়ার রামন সানচেস স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার হতাশার ম্যাচে বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল গোলপোস্টও।

ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। গোলের জন্য তারা ২৩টি শট নেয়, যার মধ্যে মোটে সাতটি ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল, সেটিই হয়েছে গোল।

ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে ২২তম মিনিটে উল্টো এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেভিয়ার। রাফা মির বার্সেলোনার জালে বলে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

৩২ মিনিটের মাথায় সেই আক্ষেপ ঘুচে যায় স্বাগতিকদের। বার্সেলোনারই সাবেক মিডফিল্ডার ইভান রাকিতিচের কর্নারে ছুটে গিয়ে ডান পায়ের নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাপো গোমেজ।

বার্সা সমতায় ফেরে বিরতির আগেই। ম্যাচের ৪৫ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরোজো।

দ্বিতীয়ার্ধে সেভিয়া বড় ধাক্কা খায়। জুল কুন্দে ৬৪ মিনিটে টাচলাইনের বাইরে আলবার মুখে হাত দিয়ে বল মেরে দেন। রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন।

১০ জনের সেভিয়াকে এরপর চেপে ধরে বার্সা। আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করে। ৮৪তম মিনিটে এসেছিল দারুণ এক সুযোগও। কিন্তু বাধ সাধে গোলপোস্ট। ডেম্বেলের বাঁ পায়ের শট সরাসরি লাগে পোস্টে গিয়ে। শেষ পর্যন্ত ড্রয়েই মাঠ ছাড়ে দুই দল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা