ছবি: সংগৃহীত
খেলা

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

সাননিউজ ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ শুরু হবে। এয়িশান ক্রিকেট কাউন্সিল এই আসরের শুরুর তারিখ ঠিক রেখে আগের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে। তাতে পরিবর্তন এসেছে রাকিবুল-নাবিলদের গ্রুপ পর্বের ১ ম্যাচে।

বাংলাদেশ আগের সূচি অনুযায়ী গ্রুপ ‘বি’ তেই অবস্থান করছে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সবমিলিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সহজই বলা চলে। ৩০ ডিসেম্বর দুই সেমিফাইনাল শেষে ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল।

পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল- ২৩, ২৫ ও ২৮ ডিসেম্বর। নতুন সূচিতে এগুলো অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৮ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রাকিবুল হাসানের দল।

বাংলাদেশ সময় অনুযায়ী যুব এশিয়া কাপের সূচি- ২৩ ডিসেম্বরনেপাল ও সংযুক্ত আরব আমিরাত, ২৩ ডিসেম্বর- শ্রীলঙ্কা ও কুয়েত, ২৩ ডিসেম্বর- আফগানিস্তান ও পাকিস্তান, ২৪ ডিসেম্বর- বাংলাদেশ ও নেপাল, ২৪ ডিসেম্বর- ভারত ও পাকিস্তান, ২৫ ডিসেম্বর- বাংলাদেশ ও কুয়েত, ২৫ ডিসেম্বর- আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা ও নেপাল, ২৭ ডিসেম্বর- ভারত ও আফগানিস্তান, ২৭ ডিসেম্বর- পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২৮ ডিসেম্বর- বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ২৮ ডিসেম্বর- নেপাল ও কুয়েত, ৩০ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল, ৩০ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল, ৩১ ডিসেম্বর ফাইনাল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা