ছবি: সংগৃহীত
খেলা

নাটকীয় ম্যাচে ৫ গোলের জয় বার্সার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনাকে রীতিমত ভয় ধরিয়ে দিয়েছিল পয়েন্ট তালিকার তলানির দিকের দল। যদিও জাভি হার্নান্দেজের শিষ্যরা শেষ হাসিটা হেসেছে। বার্সা শনিবার (১৮ ডিসেআবর) রাতে ন্যু ক্যাম্পে ৩-২ গোলে হারিয়েছে এলচেকে। কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে।

ম্যাচে দাপট ছিল বার্সারই। দারুণ খেলে ১৯ মিনিটের মাথায় তারা ২-০ গোলে এগিয়ে যায়। ষোড়শ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেড করে গোল করেন জুতগা ব্ল্যাঙ্ক। তিন মিনিট পর ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন গাভি।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল বার্সার। এরই মধ্যে হঠাৎ চমক দেখায় এলচে। এক মিনিটের ব্যবধানে তুলে নেয় দুই গোল। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তে। পরের মিনিটে তার ক্রস ফাঁকায় পেয়ে হেডে সমতা ফেরান পেরে মিইয়া।

রক্ষণ দুর্বলতায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বার্সা এরপর হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে। ৭২তম মিনিটে ব্ল্যাঙ্ককে তুলে নিকো গঞ্জালেসকে কোচ জাভি। ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনই দলকে স্বস্তি এনে দেন। ৮৫ মিনিটে ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে জয়সূচক গোলটি করেন তিনি।

স্বস্তির এই জয়ে লিগে ১৭ ম্যাচে ৭ জয় আর ৬ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে এলচে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা