ব্রাজিল কিংবদন্তি পেলে
খেলা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পেলে

স্পোর্টস ডেস্ক: বড় দিনের ঠিক আগে সুখবর পেলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। শেষ দুই সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তিনি। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই সাবেক ফুটবলার অবশেষে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।

৮১ বছর বয়সী এই সাবেক তারকা হাসিমুখেই হাসপাতাল ছেড়েছেন। মেডিক্যাল রিপোর্ট বলছে, ‘তিনি বর্তমানে স্থিতিশীলই আছেন। চলতি বছরের সেপ্টেম্বরে যে কোলন টিউমার ধরা পড়েছিল, তার চিকিৎসা চলতেই থাকবে।’

বৃহদান্ত্রে টিউমার ধরা পড়েছিল তার, চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

গেল ৯ ডিসেম্বর চলতি বছরের সবশেষ কেমোথেরাপির জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। সেখানে কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হলে হাসপাতালে রেখে দেওয়া হয় তাকে। এর আগে চলতি বছরই তার শরীরে কোলন টিউমার ধরা পড়ে, যা গত ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয় তার শরীর থেকে।

হাসপাতাল ছাড়ার পর পেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন, যেখানে তিনি মুচকি হাসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই হাসির ছবিটা অহেতুক নয়। যেমন আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি আমার পরিবারের সঙ্গেই বড় দিন পালন করব। আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সব ধরনের খুদেবার্তার জন্য ধন্যবাদ।’

শেষ কয়েক বছর ধরেই স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে প্রোস্টেটে অস্ত্রোপচারের পর থেকেই চলছে এ অবস্থা। ২০১৯ সালে ইউরিনারি ইনফেকশনের কারণে আবারও তাকে হাসপাতালে যেতে হয়। এদিকে নিতম্বের সমস্যা বহুদিন ধরেই ভোগাচ্ছে তাকে, যে কারণে স্বাভাবিক চলাচলেও বাধা পড়েছে তার।

চলতি বছর যোগ হয়েছে এই নতুন সমস্যা। রুটিন চেকআপ করতে গিয়ে গেল সেপ্টেম্বরে তার বৃহদান্ত্রে এক টিউমার ধরা পড়ে। সেটা অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হলেও সেটার ফিরে আসা রুখতে এখন তাকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। চলতি বছরে যার শেষ কিস্তি নিতেই তাকে এবার যেতে হয়েছিল হাসপাতালে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা