খেলা

১২৪ রানেই থেমে গেলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: আয়নায় নিজের মুখ দেখতে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। তিনি পেরোলেন দুই অঙ্কের কোটা। লিটন, নাঈম, সাকিব, আফিফ, মুস্তাফিজরা না পারলেও তিনি ছুঁয়েছেন এই অঙ্ক। ২৯ বলে করেছেন ৩০ রান।

আর মানুষ হিসেবে নিজের অস্তিত্ব দেখিয়ে প্রমাণ করেছেন রিয়াদরাও রোবট নন। তিনিও পেরিয়েছেন দুই অঙ্কের সাঁকো। এই দলে আরও আছেন নুরুল হাসান ১৮ বলে ১৬ রান, মেহেদি হাসান ১০ বলে ১১ রান ও নাসুম আহমেদ ৯ বলে ১৯ রান করেন।

স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলে বিসিবির সভাপতি পাপনের কথার জবাবে টাইগার অধিনায়ক রিয়াদ বলেছিলেন তারাও মানুষ। তারা রোবট নন। তাদের পরিবার-পরিজন আছেন। এভাবে কথা বললে তারা ব্যথা পান। অপরদিকে ১৭১ রান করে বাজে ফিল্ডিংয়ের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় বাংলাদেশ। তখন মুশফিক দর্শকদের বলেছিলেন আযনায় নিজের মুখ দেখতে। আজ ঠিকই আয়নায় মুখ দেখলেন তিনি। যেখানে তিনিই সর্বোচ্চ (৩০) রানের অধিকারী।

লিটন দাস ৮ বলে ৯, মুহাম্মদ নাঈম ৭ বলে ৫, সাকিব আল হাসান ৭ বলে ৪, আফিফ হোসাইন ৬ বলে ৫ রান করেছেন। মুশফিকুর রহিম ২৯ বলে ৩০, মাহমুদুল্লাহ রিয়াদ ২৪ বলে ১৯ রান করেন। মেহেদি হাসান ১০ বলে ১১ রান।

ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট, লিয়াম লিভিংস্টোন ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট, ক্রিস ওকস একটি ও টাইমল মিলস ৩ উইকেট নেন।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে ১২৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে আজ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমান এক বলে শূন্য রান করে বিদায় নিয়েছেন।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওইন মরগান, লিয়াম লিভিংস্টোন, ডাউয়িড মালান, জনি বেয়ারেস্টো, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রাশিদ ও টাইমল মিলস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা