পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস
খেলা

নামাজ মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার ইউনুস

স্পোর্টস ডেস্ক: নামাজ নিয়ে মন্তব্যে অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। মুহূর্তের উত্তেজনায় ওই মন্তব্য করেছিলেন তিনি। কারও ভাবাবেগে আঘাত করার ইচ্ছা ছিলো না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে টুইট করে ওয়াকার বলেন, মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু বলেছি যা অনেকের ভাবাবেগে আঘাত করেছে। আমি সেটা চাইনি। তার জন্য ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। কাউকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলা সবাইকে ঐক্যবদ্ধ করে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের পরে মাঠে দাঁড়িয়ে নামাজ পড়েন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান।

এই ঘটনা নিয়ে ওয়াকার টুইটারে লেখেন, হিন্দুদের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়লো পাকিস্তান। এই কারণে আমার কাছে এটা সত্যিই স্পেশাল।

তার এই মন্তব্যের পরে শোরগোল পড়ে ক্রিকেট মহলে। ওয়াকারের কঠোর সমালোচনা করেন ভারতের সাবেক বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।

ওয়াকারের পাল্টা টুইট করে ভেঙ্কটেশ বলেন, খেলাধুলোর মঞ্চে এই ধরনের মন্তব্য জিহাদি মানসিকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। কী নির্লজ্জ মানুষ।

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেন, ওয়াকারের মতো এক জনের কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। আমরা সবাই যেখানে চেষ্টা করছি, এই ধরনের মানসিকতাকে দূরে সরিয়ে রেখে খেলার কথা বলতে, সেখানে এই ধরনের মন্তব্য ভয়ানক। আশা করবো, পাকিস্তানে খেলাকে যারা সত্যি ভালোবাসেন তারা এই ধরনের মন্তব্যের যে ভয়ানক দিক সেটা উপলব্ধি করবেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা