ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানের লক্ষ্য ১৩৫ রান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে। নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে কিউইরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ অক্টোবর) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এদিন হারিস রউফদের তোপে ভালো করতে পারেননি কিউই ব্যাটাররা। সর্বোচ্চ ২৭ রান করে আসে ওপেনার ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। মিচেল ২০ বলে একটি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলে ইমাদ ওয়াসিমের বলে বিদায় হন। তবে ২৪ বলে ২৭ রান করা কনওয়েকে আউট করেন রউফ।

অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে রান আউট হন। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ২০ বলে ১৭ রান করে রউফের বলেই বোল্ড হন। দলের হয়ে আর কেউই নিজেদের ইনিংস বড় করতে না পারায় নিউজিল্যান্ডের স্কোর দেড়শ অবধিও যায়নি।

পেসার রউফ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শাহীন শাহ আফ্রিদি, ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ একটি করে উইকেট দখল করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা