খেলা

ঢাকা মেয়র কাপ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ ডিসেম্বর ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১০ম বোর্ড সভায় তিনি এই তথ্য জানান।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি গতবারের ন্যায় এবারও আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ধারাবাহিক ২য় এই আয়োজন আরও বৃহৎ করে অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী, গতবারের চাইতে আরও বেশি উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে এবারের আয়োজন সম্পন্ন করতে পারব।’

ঢাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে এবং কমিটির পরামর্শ অনুযায়ী এই আয়োজনের নতুন নামকরণ করা হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করেন। প্রথমবারের সফল আয়োজনের পর ঢাকাবাসী কাউন্সিলরসহ আমাদেরকে নানাভাবে নতুন নামকরণের অনুরোধ জানান। আমরা ঢাকাবাসীর চাওয়ার প্রতি সম্মান জানিয়ে কমিটির সদস্যদের সুপারিশ মোতাবেক এই আয়োজনকে 'ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা' হিসেবে নতুন করে নামকরণ করছি।’

এবারের আয়োজনের নিবন্ধন প্রক্রিয়াসহ অন্যান্য প্রাথমিক কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হবে। দ্বিতীয়বারের মতো এই আয়োজন করার উদ্যোগ গ্রহণ করাই আমি আনন্দিত, অনুপ্রাণিত। আমি মনে করি যে, গতবার আমরা যে সফলতা দেখাতে পেরেছি, এবার তার চাইতে আরও বেশি সফলতা আসবে। আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও অনেক বৃদ্ধি পাবে। আপনারা জানেন, ইতোমধ্যে অনেকগুলো মাঠ আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। অনেকগুলো মাঠ সংস্কার করা হয়েছে।’

ধুপখোলা মাঠ নিয়ে নানারকম বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে কিন্তু তা সফল হয়নি জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘সেই মাঠের নকশাসহ বিস্তারিত তথ্য-উপাত্ত অবমুক্ত করার পর তরুণ প্রজন্ম এখন অত্যন্ত উদ্দীপিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ, উৎসাহ আমরা প্রত্যক্ষ করছি। সুতরাং অনেক কিছুতেই আমরা বাঁধাগ্রস্ত হই। কিন্তু যখন আমরা পরিপূর্ণভাবে জনগণের মাঝে পুরো তথ্য-উপাত্ত তুলে ধরতে পারি, তখন তা সমাদৃত হতে বাধ্য। কারণ আমরা সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠভাবে কাজগুলো করে চলেছি।’

বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা