খেলা

বিশ্বকাপে যাত্রা শুরু শরিফুলের

ক্রীড়া প্রতিবেদক: চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আসরে অভিষেক হচ্ছে তরুণ পেসার শরিফুল ইসলামের। সেইসঙ্গে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

এদিকে, সুপার টুয়েলভে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে বিশ্বকাপে তো বটেই, টি-টোয়েন্টি ফরম্যাটেও এবারই প্রথম পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে মোহাম্মদ সাইফউদ্দিন চলতি আসর থেকেই ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। যিনি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলবেন। এর আগে অবশ্য যুব বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন বাঁহাতি এই পেসার।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করা সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা