খেলা

পাকিস্তানের সামনে অভিজ্ঞ নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত পাকিস্তানের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট ছিলো নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করার জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে এমনটাই মনে করছেন কিউইদের অভিজ্ঞ ক্রিকেটার গাপটিল।

আজ রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উড়তে থাকা পাকিস্তানের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে হবে কিউইদের। তবে অন্য দলগুলোকেও বেশ সমীহ করছে নিউজিল্যান্ড। গাপটিল বলেন, ‘দুটি দল রয়েছে যাদের বিপক্ষে আমরা কখনো খেলিনি। স্কটল্যান্ডের বিপক্ষেও অনেক দিন হলো আমরা খেলিনি। কঠিন গ্রুপে পড়েছি আমরা। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

ভারতকে হারিয়ে এই মুহূর্তে মানসিকভাবে বেশ চাঙ্গা পাকিস্তান। অধিনায়ক বাবর আজম সাফ জানিয়ে দিয়েছেন, এ কেবল শুরু। নতুন বলে শাহীন শাহ আফ্রিদির সুইং সক্ষমতা ভারতের বিপক্ষেই টের পাওয়া গেছে। হারিস রউফ ও হাসান আলীরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন গত ম্যাচে। লেগ স্পিনার শাদাব খান ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও আভাস দিচ্ছেন দারুণ কিছুর।

এমন শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গী হয়েছে বাবর, রিজওয়ানদের দারুণ ছন্দ। ব্যাটসম্যানদের দলে আরও আছেন তারকা ফখর জামান। দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে সক্ষম। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বেশ শক্ত প্রতিপক্ষ পাকিস্তান।

এদিকে অভিজ্ঞ সব ক্রিকেটারে ঠাঁসা নিউজিল্যান্ড দল। ব্যাটিংয়ে গাপটিল উইলিয়ামসনরা যেমন বড় নাম, তেমনি বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা পরীক্ষিত পারফর্মার। লেগ স্পিনার ইস সোধিও আছেন দলে। এছাড়াও আছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই বিশ্বকাপে এসেছে ব্ল্যাকক্যাপসরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৫ বারের দেখায় জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানেরই। দুটি হারের বিপরীতে তিনটি জয় তাদের। তবে সর্বশেষ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ২২ রানে হেরেছিলো পাকিস্তান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা