খেলা

ম্যারাডোনা কাপে মুখোমুখি বোকা-বার্সা

ক্রীড়া ডেস্ক: দুই দলের জন্যই ডিয়েগো ম্যারাডোনা ছিলেন কিংবদন্তি। যদিও বার্সায় তার শেষটা ভালো হয়নি। তবুও ম্যারাডোনার মতো ফুটবলারের পায়ের চিহ্ন পড়েছে, ভাবতে নিশ্চয়ই ভালো লাগে কাতালান ক্লাবটির সমর্থকদের। আর আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তো সারাজীবনই ছিল ম্যারাডোনার হৃদয়ে।

এবার এই দুই ক্লাব মুখোমুখি হচ্ছে একে অপরের। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বোকা জুনিয়রস ও বার্সেলোনা ম্যাচটির নাম হবে ম্যারাডোনা কাপ। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি হবে প্রয়াত কিংবদন্তির স্মরণেই। গত বছরের ২৫ নভেম্বর পরপাড়ে পাড়ি জমান তিনি।

চলতি বছরের ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের মারসোল পার্ক স্টেডিয়ামে হবে ম্যারাডোনা কাপ। মাঠে বসে খেলা দেখতে পারবেন পঁচিশ হাজার সমর্থক। ১৯৮১-৮২ মৌসুমে বোকা জুনিয়রসের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার। পরে আবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১৯৯৫ থেকে ৯৭ অবধি ক্লাবটির হয়ে খেলেন তিনি।

১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মোট ৫৮টি ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামেন তিনি। এই সময়ে জেতেন কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ লিগ কাপ। এবার তার স্মরণে মাঠে নামতে যাচ্ছে বোকা ও বার্সেলোনা।

অবশ্য এই দুই দলের দেখা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে হুয়ান গাম্পার ট্রফিতেও মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৩-০ গোলে জয় পায় বার্সা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা