ফিনিশিং দুর্বলতা আরও একবার ভোগিয়েছে (ছবি: সংগৃহীত )
খেলা

বিবর্ণ বার্সা

স্পোর্টস ডেস্ক: ফিনিশিং দুর্বলতা আরও একবার ভোগিয়েছে বার্সেলোনাকে। প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে নিজেদের মাঠে নাপোলির সঙ্গে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

ক্যাম্প ন্যুয়ে বৃহস্পতিবার রাতে টেবিলের শেষ ষোলতে ওঠার প্লে-অফে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দেয় নাপোলি। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা সমতায় ফেরে পেনাল্টির গোলে, একমাত্র গোলটি করেন ফেররান তরেস।

ম্যাচে দাপট দেখিয়ে খেললেও জয় তুলে নিতে পারেনি বার্সা। ৬৭ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, এর মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অপরদিকে নাপোলি ৪ শটের ৪টিই লক্ষ্যে রাখে।

গত রোববার দুর্বল এস্পানিওলের মাঠে হারের মুখ থেকে কোনোরকম ড্র করে বার্সা। এখানেও পিছিয়ে পড়ে ড্র করল দলটি।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ করলেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন পেদ্রি, অবামায়েং, তোরেসরা। পাল্টা আক্রমণে ২৯তম মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় নাপোলিই।

পিওতর জিয়েলিন্সকির শট প্রথমে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পেয়ে সেটা জালে জড়াতে একটুও ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন: প্রেস কনফারেন্স বাদ, শুটিংয়ে সাকিব

পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধেও এলোমেলো হয়ে ফুটবল খেলে। ম্যাচের ৫৯তম মিনিটে বার্সা হাঁফ ছেড়ে বাঁচে পেনাল্টির কল্যাণে। ডি-বক্সে নাপোলির ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পট কিকে ম্যাচের সমতা টানেন তরেস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা