খেলা

আইপিএলে যুক্ত হলো লখনৌ ও আহমেদাবাদ

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর মাঠে গড়াবে আগামী বছর। এবার বেশ বড়সড় প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী আসর থেকে ৮ দলের আইপিএল বেড়ে দাঁড়াচ্ছে ১০ দলে।

নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। এতে বিশাল সাড়া মিলেছে। বেশ মোটা অঙ্কের অর্থে আরপিএসজি গ্রুপ ও আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফার্ম সিভিসি ক্যাপিটাল আইপিএলের নতুন দুই দলের মালিকানা স্বত্ব পেয়েছে।

আরপিএসজি গ্রুপ লখনৌকে বেছে নিয়েছে, সিভিসি ক্যাপিটাল নিয়েছে আহমেদাবাদকে। অর্থাৎ আগামী আইপিএল থেকে লখনৌ আর আহমেদাবাদ নামে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির দেখা মিলবে।

আইপিএলের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে বিসিসিআই পাচ্ছে ১২ হাজার ৭১৫ কোটি রুপি। যেখানে ফ্র্যাঞ্চাইজি কিনতে আরপিএসজি গ্রুপের উইনিং বিড ছিল ৭০৯০ কোটি রুপি। সঙ্গে সিভিসি ক্যাপিটালের উইনিং বিড ছিল ৫২৫ কোটি রুপি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা