খেলা

দরকার তিন রানের জয়

ক্রীড়া প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে গর্জন দিয়েছিলো টাইগাররা। সুদূরে হারিয়েছিলো জিম্বাবুয়েকে।

এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপের প্রথম রাউন্ডে উৎরে যাওয়াটা মাহমুদউল্লাহের দলের জন্য কঠিন কিছু নয় বলে ভাবা হচ্ছিলো। বি গ্রুপে স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনি। সবার সঙ্গেই হেসেখেলে জিতবে বাংলাদেশ - এমন খোশমেজাজ নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা।

কিন্তু প্রথম ম্যাচে খর্বশক্তির স্কটল্যান্ডের কাছে হেরেই সব উচ্ছ্বাস ও আশা মাটি বাংলাদেশের। সে ম্যাচে হার না হলে এতক্ষণে সুপার টুয়েলভের পথেই থাকত বাংলাদেশ।

স্বাগতিক ওমানের বিপক্ষের ম্যাচটা বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়। মঙ্গলবার ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এ জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে পেরেছে বাংলাদেশ দল।

তবে নতুন শঙ্কা জেগেছে - সুপার টুয়েলভে বাংলাদেশ উঠতে পারবে তো? কারণ ওমানের বিপক্ষে জয়ের পরও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের বাইরেই!

এ প্রশ্ন রাখা হয়েছিলো ওমানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক সাকিব আল হাসানের প্রতি। সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, আসলে পয়েন্ট টেবিল না দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে রান রেট দেখলে হয়ত আমরা বুঝতে পারব, কি ধরনের মার্জিনে আমাদের জিততে হতে পারে। ম্যাচ শেষে কম্পিউটার অ্যানালিস্ট তাদের ধারণা দিয়েছিলেন, সুপার টুয়েলভ নিশ্চিত করতে শেষ ম্যাচে বড় জয় প্রয়োজন নেই।

অনেকেই বলছিলেন, পাপুয়া নিউগিনিকে কমপক্ষে ৫০ রানে হারাতে হবে। কিংবা বাংলাদেশ ১৫০ রান করলে পিএনজিকে ১০০ রানের আগেই অলআউট করে দিতে হবে। আর চেয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওমানের ম্যাচের দিকে।

আসলে বিষয়টা তেমন নয়। কম্পিউটার অ্যানালিস্ট বলছেন, পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাত্র ৩ রানে জয় পেলেই সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রান রেটে বেশ পিছিয়ে।

সে হিসেবে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রায় ছিটকে পড়েছে। কারণ স্কটল্যান্ডে এবং ওমানের মধ্যে যেই জিতবে তার সুপার টুয়েলভ নিশ্চিত। স্কটল্যান্ড জিতলে গ্রুপ সেরা হয়ে উঠবে প্রথম রাউন্ডে।

আর ন্যূনতম ১ রানে হারলে এবং পিএনজির বিপক্ষে বাংলাদেশ ৩ রানে জিতলে নেট রান রেটে পিছিয়ে তৃতীয় হয়ে ছিটকে যাবে স্কটল্যান্ড।

তাহলে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে যাবে কে? ওমান!

কম্পিউটার অ্যানালিস্ট বলছেন, স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই পরের ধাপে যাবে ওমান। হারলেও সুযোগ থাকবে তাদের। যদি তারা ১০ রানে হারে, সেক্ষেত্রে বাংলাদেশের হারতে হবে অন্তত ৮ রানে।

আর পাপুয়া নিউ গিনি নেট রান রেটে এতোটাই পিছিয়ে যে তাদের স্রেফ জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। এরপর তাকিয়ে থাকতে হবে ওমানের বড় হারের দিকে।

বাংলাদেশকে ৪৫ রানের ব্যবধানে হারাতে হবে তাদের। এ ছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে একই মার্জিনে ওমানে হারলে সুপার টুয়েলভের দেখা পাবে পাপুয়া নিউ গিনি।

তবে বাংলাদেশকে এতো মারপ্যাচে যেতে হচ্ছে না। পাপুয়া নিউ গিনিকে ৩ রানে হারালেই সোজা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বাংলাদেশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা