খেলা

নামিবিয়ার বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক: নেদারল্যান্ডের দেয়া ১৬৫ রানের টার্গেট টপকে জয় পেলো নামিবিয়া। টসে জিতে নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ম্যাক ও'দাউদের ৫৬ বলে ৭০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে দলটি। জবাবে ডেভিড উইসের ৬৬ রানের সুবাদে ১৬৬ রান করে জয়ের সীমায় পৌঁছে যায় নামিবিয়া।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলাটি শুরু হয়।

অধিনায়ক গারহার্ড এরাসমাস ৩২, স্টিভেন বার্ড ১৯, জেনে গ্রিন ১৫, জে জে স্মিট ১৪, ক্রেইগ উইলিয়ামস ১১ রান করেন।

নেদারল্যান্ডের পক্ষে কলিন অ্যাকারম্যান ১, টিম ফন ডার গাটেন ১, ফ্রেড ক্লাসেন ১ ও পিটার সিলার একটি উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উেইকেট হারিয়ে ১৬৪ রান করে নেদারল্যান্ড। পাওয়ার প্লের শেষ ওভারে এসে ফেরেন মাইবার্গ (১৬ বলে ১৭)। এরপর সুবিধা করতে পারেননি ফন ডার মারউইও (৪ বলে ৬)। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নেদারল্যান্ডস।

তবে ও'দাউদ আর কলিন অ্যাকারম্যান এরপর দেখেশুনে খেলা শুরু করেন। ৪২ বলে ফিফটি পূরণ করেন ও'দাউদ। তৃতীয় উইকেট জুটিতে তারা তোলেন ৬৭ বলে ৮২ রান।

১৮তম ওভারে এসে জুটিটি ভাঙে অ্যাকারম্যান সাজঘরের পথ ধরলে। ৩২ বলে তার উইলো থেকে আসে ৩৫ রান। তবে ওপেনিংয়ে নামা ও'দাউদ একদম শেষ ওভার পর্যন্ত খেলেছেন।

ইনিংসের ৩ বাকি থাকতে অবশেষে আউট হন ও'দাউদ, পড়েন রানআউটের কবলে। ডাচ ওপেনার ৫৬ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৭০ রান। তার ইনিংসটিই মূলত লড়াকু পুঁজি এনে দিয়েছে নেদারল্যান্ডসকে। ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন স্কট অ্যাডওয়ার্ডস।

জ্যান ফ্রাইলিংক ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট ও ডেভিড উইসে এক উইকেট নেন।

এর আগে দল দুটি তাদের দুটি খেলার একটিতে হেরেছে। এক্ষেত্রে আজকের জয়ই বাঁচিয়ে রাখবে টুর্নামেন্টে।

নামিবিয়া একাদশ: স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কুলজ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক ও'দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার গাটেন, ফ্রেড ক্লাসেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা