খেলা

চ্যাম্পিয়নস লিগে সালাহর সর্বোচ্চ গোল

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের ফরোয়ার্ড মিশরীয় মোহাম্মদ সালাহ চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করেছেন। এর মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যাচে সালাহ’র জোড়া গোলের সুবাদে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ জয়ান্টরা।

এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন সালাহ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনি এখন লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন ক্লাবের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডকে।

লিভারপুলের হয়ে অন্য গোলটি করেছেন গিনিয়ান মিডফিল্ডার নাবি কেইতার। অন্যদিকে, আতলেতিকোর হয়ে জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান। তবে দলকে কোনো পয়েন্ট এনে দিতে পারেননি।

এই মৌসুমে আরও একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে গোল পেলেন তিনি। ক্লাবটির ইতিহাসে এই কীর্তি আর কারো নেই এবং এখন তিনিই এটির একমাত্র মালিক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা