ছবি: সংগৃহীত
খেলা

চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে কাঁদিয়ে আইপিএলের ১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মরগান-সাকিবদের ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে মহেদ্র সিং ধোনির দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৫ অক্টোবর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেটে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই। কলকাতা ব্যাটে জবাব দিতে নেমে নয় উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমে যায়।

কলকাতা ১৯৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে অসাধারণ সূচনা করে। দলের দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ার ১০.৪ ওভারে ৯১ রান তুলে ভালোই জবাব দিচ্ছিলেন। তবে ফিফটি করা আইয়ার শার্দুল ঠাকুরের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফেরার পরই ব্যাটিং ধস নামে কলকাতা শিবিরে। আইয়ার ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন।

চেন্নাই বোলারদের ঘুরে দাঁড়ানোর পর দলীয় ১৭ রানেই ৪ উইকেট হারায় কলকাতা। আরেক ওপেনার গিল দীপক চাহারের বলে এলবির ফাঁদে পড়ে ৫১ রানে থামেন। তিনি ৪৩ বলে ৬টি চারে নিজের ইনিংস সাজান। এরপর দলের অন্য ব্যাটাররা নিয়মিত বিরতিতেই উইকেট হারান। শেষদিকে লোকি ফার্গুসন (১৮) ও শিভাম মাভির (২০) কল্যাণে কেবল হারের ব্যবধানই কমায় কলকাতা।

কলকাতা অধিনায়ক ইয়ান মরগান ফাইনালে ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন। পুরো আইপিএলেই ব্যর্থ এই ক্রিকেটার। আর জাদেজার বলে এলবি হওয়া সাকিব আল হাসান শূন্য রানে মাঠ ছাড়েন।

চেন্নাই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন ঠাকুর। জাদেজা ও জস হ্যাজেলউড দুটি করে উইকেট পান। এছাড়া ব্রাভো ও চাহার একটি করে উইকেট নেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা