খেলা

ট্রফি পেতে করতে হবে ১৯৩ রান

ক্রীড়া প্রতিবেদক: তৃতীয় বারের মতো ট্রফি নিজের ঘরে তুলতে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৯৩ রান। এর আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯২ রান করেছে চেন্নাই সুপার কিংস। আজ রাত আটটায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)র শিরোপা জয়ের লক্ষ্যে টসে হেরে প্রথমে ব্যাট করে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই।

এর আগে ঋতুরাজ গায়কওয়াদ ৩৭ বলে ৩২ রান করে সুনীল নারিনের বলে তিনি আউট হয়েছেন। রবিন উথাপ্পা ১৫ বলে ৩১ রান করে সুনীল নারিনের শিকার হন। ৬১ রানে প্রথম উইকেট, ১২৪ রানে দ্বিতীয় উইকেটের ও ১৯২ রানে তৃতীয় উইকেটের পতন হয় চেন্নাই সুপার কিংসের। নারিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট ও শিবম মাভি নিয়েছেন এক উইকেট।

৫৯ বলে ৮৬ রান করেছেন ফাফ ডু প্লেসি আউট হর অপর দিকে মঈন আলী ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

৯ বছর আগে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর। যেটা ছিলো তাদের এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া। ২০১২ সালের পর এবারের ফাইনালেও কেকেআরের সামনে চেন্নাই।

দুবাই (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে কেকেআরের লক্ষ্য নিজেদের হ্যাটট্রিক শিরোপায় অন্যদিকে চেন্নাইয়ের টার্গেট কলকাতাকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতা।

দুই দলের অতীত সমীকরণে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ‍লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা