সংগৃহীত ছবি
খেলা

রেকর্ড ব্যবধানে হার টাইগারদের

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে টাইগারদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান। জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

রোববার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন : ফলোঅনে ডুবল বাংলাদেশ

তবে চতুর্থ দিনে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৫২তম ওভারে অশ্বিনের বলে ক্যাচ আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৫৬ বলে ২৫ রান করেন তিনি। এদিন ইনিংস বড় করতে পারেননি লিটনও।

১০ বলে ১ মাত্র রান করে জাদেজার বলে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শান্ত। ৬ রান করে মিরাজ আউট হলেও পিচে নিজেকে ধরে রাখতে পারেননি শান্ত। ৮২ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন : অনুষ্ঠিত হলো অ্যাকটিভ পালস রান

এরপর তাসকিন আহমেদ ৫ রানে এবং ৭ রান করে হাসান মাহমুদ আউট হলে রানে অলঅউট হয় বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা