খেলা

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এদিন অবশ্য প্রথম পর্ব বা বাছাই পর্ব শুরু হবে ৮ দলকে নিয়ে।

প্রথম দিনেই ওমানের মাস্কটে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগে ভাগে ওমান রওয়ানা করবে টাইগাররা। রোববার ৩ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটের ওমানের ফ্লাইট, সেখানে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টিনে থাকবে দল।

৫ অক্টোবর থেকে চারদিনের ক্যাম্প শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

সাকিব-মোস্তাফিজ অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ নিয়ে ব্যস্ত। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।

আমিরাত পর্বে সাকিব যদিও খেলার সুযোগ পাননি ৫ ম্যাচ হয়ে গেলেও। অন্যদিকে দারুণ ফর্মে রয়েছেন মোস্তাফিজ।

চলতি আসরের প্রত্যেকটি ম্যাচেই সুযোগ পাওয়া মোস্তাফিজ ১১ ম্যাচে ওভার প্রতি ৭.৭৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট। অন্যদিকে সাকিব ভারত পর্বের ৩ ম্যাচে ২ উইকেট নেন আর ব্যাট হাতে করেন ৩৯ রান।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা