খেলা

ভারতের বিরুদ্ধে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ (১৮৯) ও ভারতের (১০৭) র‍্যাঙ্কিংয়ের ব্যবধান অনেক হলেও সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে প্রস্তুত বাংলাদেশ। সোমবার অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে সব বাংলাদেশি খেলোয়াড়ের নজর। মানসিকভাবে খেলোয়াড়ে রয়েছেন ফুরফুরে মেজাজে।

এর মধ্যে শনিবার (২ অক্টোবর) মালেতে সকালের অনুশীলনে জামাল ভূঁইয়া, তপু বর্মণরা অনুশীলন করেছেন। তবে ডিফেন্ডার রেজাউল করিম জ্বরে আক্রান্ত বলে অনুশীলনের বাইরে আছেন। এর আগে ঢাকা ছাড়ার আগে কোচ থেকে খেলোয়াড় সবাই বলেছিলেন, ম্যাচ ধরে ধরে এগোতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটি এখন অতীত। এখন সব ভাবনা ভারত ম্যাচকে কেন্দ্র করে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী গোলদাতা তপুর হালকা চোট আছে। তবে আশার কথা হলো, জ্বর থেকে সুস্থ হয়ে মালেতে দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন মিডফিল্ডার সোহেল রানা। ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের।

অনুশীলন শেষে সহকারী কোচ মাহবুবুর রক্সি বলেন, ‘পরবতী ম্যাচ ভারতের বিপক্ষে। আমরা বলেছি ম্যাচ ধরে ধরে এগোবো। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য যে পরিকল্পনার প্রয়োজন, সেটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের গোল বাড়াতে হবে। গোল করার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা তা করেছিলাম। গোলের জন্য ভাগ্যেরও প্রয়োজন হয়।’

মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। আমাদের সব খেলোয়াড়েরা এই ম্যাচ খেলার জন্য অধীর অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী। এর আগে সল্টলেকে ভালো খেলেও আমরা জিততে পারেনি। এবার জয়টা পেলে ভালো হয়।’

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সল্টলেকে ১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যদিও এই বছর দ্বিতীয় পর্বে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। চলতি সাফে বাংলাদেশ ম্যাচ খেললেও এখনো মাঠে নামেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে ভারতীয় দল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা