খেলা

টাইগাররা ওমানে পাড়ি দেবে রোববার

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এই আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু হবে ৫ অক্টোবর। সেখানে এসে যোগ দিবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও এবং ট্রেনার। এরা সবাই এখনো ছুটিতে নিজ নিজ দেশে।

এরআগে অবশ্য গত প্রায় ৮/১০ দিন রিয়াদ, লিটন, সৌম্য, মুশফিক, সোহান, আফিফ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেয়িামে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অনুশীলন করেছেন।

এদিকে দেখতে দেখতে বয়ে গেলো সময়। ঘনিয়ে এলো টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার সময়। সব কিছু ঠিক থাকলে, আগামীকাল ৩ অক্টোবর রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাট যাবে জাতীয় দলের বহর।

এর আগে করোনা প্রটোকল মেনেই আজ চলছে কোভিড টেস্ট। শনিবার (২ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল কলেকশন।

বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়েই চলছে কোভিড টেস্টের কার্যক্রম। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার সকালে জানিয়েছেন, বেশিরভাগ ক্রিকেটারের কোভিড টেস্ট তাদের বাসাতেই সম্পন্ন হচ্ছে।

আর হাতে গোনা কয়েকজনের টেস্ট বিসিবি অফিসেই হবে এবং সবার টেস্টই আজ দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাবে। দেবাশীষ চৌধুরী যোগ করেন, শনিবার রাতেই টেস্টের রিপোর্ট তাদের হাতে চলে আসবে।
এদিকে বিসিবি নির্বাচন এবং দীর্ঘ পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে- সে জন্য বিসিবির কোন পরিচালক যাচ্ছেন না দলের সাথে।

ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান লজিস্টিক ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাবেন। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও শুরু থেকেই দলের সঙ্গী হবেন। এর বাইরে দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, তিনিও টি টোয়েন্টি বিশ্বকাপ বহরে চিকিৎসক হিসেবে থাকছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা